আপডেট: এপ্রিল ২৪, ২০১৯

আপডেট:

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ সুজন আলী।
মঙ্গলবার তিনি এ দায়িত্ব গ্রহন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম সিন্ডিকেটে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রদত্ত ক্ষমতাবলে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী দুই বছরের জন্য সহযোগী অধ্যাপক ড. সুজন আলী’কে ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।