২২, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ৫ রবিউল আউয়াল ১৪৪২

স্বপ্নপূরন সামাজিক সংগঠনের ধর্ষন বিরোধী মানববন্ধন ও প্রতিবাদি সমাবেশ

আপডেট: অক্টোবর ১২, ২০২০

  • Facebook Share
স্বপ্নপূরন সামাজিক সংগঠনের ধর্ষন বিরোধী মানববন্ধন ও প্রতিবাদি সমাবেশ


মাহমুদুল হাসান সাবিদ স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায়  স্বপ্নপূরন সামাজিক সংগঠন এর উদ্যোগে দেশ ব্যাপি অব্যাহত  ধর্ষন,নারীর প্রতি সহিংসতা বন্ধ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে বিদ্যমান  আইন সংশোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে। গত রবিবার সন্ধ্যায় নোয়াপাড়া বাজারে মানববন্ধন অনুষ্টিত হয়।   নোয়াপাড়া সৈয়দ সাঈদ উদ্দিন উচ্চবিদ্যালয় এর শহীদ মিনার প্রাংগন থেকে   বিক্ষোভ মিছিল বের হয়ে নোয়াপাড়া বাজারের বিভিন্ন  রাস্তা প্রদিক্ষণ শেষে নোয়াপাড়া বাজারে মানববন্ধন  করেন।এসময় উপস্থিত ছিলেনস্বপ্নপূরন সামাজিক সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম তামিম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিশুক, ফাহিম,রিয়াদ,তুমিল,আবু সাদিক রাফি,মোজাহিদ,ইমন,পরান,বিপ্লভ,সৌরভ,পায়েল,বিজয়,আকাশ,রাব্বি প্রমুখ।