আপডেট: অক্টোবর ১৬, ২০২০

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে দুই নর-নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পুলিশ উপজেলার রাজাফৈর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহনকারীরা হলেন- আলেয়া (৩৯) এবং শাহজাহান (৩৫)। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো বলে জানা গেছে। তারা গোপনে বিয়ে করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ৷
পুলিশ কর্মকর্তা রাহেদুল বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আপন আর্য্য