২২, অক্টোবর, ২০২০, বৃহস্পতিবার | | ৫ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী,দোয়া চাইলেন সবার কাছে

আপডেট: অক্টোবর ১৭, ২০২০

  • Facebook Share
করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী,দোয়া চাইলেন সবার কাছে

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  হাছান মাহমুদ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল শুক্রবার রাত থেকে তিনি রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আজ শনিবার তথ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত সপ্তাহে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসে সংক্রমিত হন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।