২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে মেয়ে নিহত,মা আহত

আপডেট: এপ্রিল ২৬, ২০১৯

  • Facebook Share
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে মেয়ে নিহত,মা আহত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে নিলুফা ইয়াসমিন (২৫) নামে এক মেয়ে নিহত হয়েছে ও মনোয়ারা বেগম (৫০) মা গুরুতর আহত হয়েছে।

বজ্রপাতের ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় নামক গ্রামে।

নিলুফা ইয়াসমিন বীরগড় গ্রামের মুর্তেজার স্ত্রী ও নুরুল হকের মেয়ে এবং মনোয়ারা

একই গ্রামের নুরুল হকের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আফসার আলী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে হঠ‍্যাৎ করে বৃষ্টি আসার সময় মা ও মেয়ে বাড়ি পাশেই মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতের ঘটনাটি ঘটে।ঘটনাস্থলেই মেয়ে মারা যায় ও মা গুরুতর আহত হয়।

গুরুতর আহত মনোয়ারা বেগম কে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।