২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

V2R প্রজেক্ট এর অচল অবস্থা,তদারকির নেই কেউ

আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৮

  • Facebook Share
V2R প্রজেক্ট এর অচল অবস্থা,তদারকির নেই কেউ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যোগিপাড়া গ্রাম।এই গ্রামে  ভি টু আর প্রোজেক্ট থেকে কিছু দিন আগে একটি নলকুপ দেওয়া হয়েছিল।গ্রামের লোকজন পানীয় জলের জন্য এই নলকূপের উপর নির্ভর করতো।কিন্তু এই নলকূপ দেয়ার কিছু দিনের মধ্যেই , নলকূপের অবস্থা খুবই শোচনীয় হয়েছে। ভেঙ্গে গেছে নলকূপের ভিত্তি প্রস্তর।দীর্ঘদিন থেকে অচল অবস্থায় পড়ে আছে এই নলকূপ।ফলে পানীয় জলের সংকটে পড়েছে গ্রামের লোকজন।এই সমস্যা সমাধানে গ্রামের লোকজন কর্তৃপক্ষের নিকট আবেদন জানান ।