আপডেট: এপ্রিল ২৭, ২০১৯

আপডেট:

সোহানুর আহম্মেদ ( হরিণাকুন্ডু প্রতিনিধি) :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দোকান মালিক সমিতির সভাপতি নাসির উদ্দীনের রুহের মাগফেরাত কামনায় শনিবার সকালে দোকান মালিক সমিতির আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মৃত্য নাসির উদ্দীন সুনামের সহিত পরপর দুই বার দক্ষতার সাথে বাজার কমিটির সভাপতিত্ব করেন। মৃত্যু নাসির উদ্দীন দুই ছেলে এক মেয়েকে রেখে না ফেরার দেশে পারি জমালেন। শুক্রবার রাতে অসুস্থ্য হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে কর্মরত চিকিৎসক তাকে জেলায় রেফার করে পরে সেখান থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে ঢ়াকায় রাত ১১ ঘটিকায় স্টক করে মৃত্যু হয় বলে জানান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম শরিফ । শেকসভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুযোগ্য পৌর মেয়র জনাব শাহিনুর রহমান রিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সফল ব্যাবসায়ী জনাব রাহবর ইমাম লুনার, সাধারণ সম্পাদক ডা. শরিফুল ইসলাম শরিফ, আওয়ামীলীগ নেতা পিনু মল্লিক, আব্দুল আজিজ মালিতা, শিল্পী রাসেলের পিতা আবজাল হোসেন প্রমূখ।