আপডেট: এপ্রিল ৩০, ২০১৯

আপডেট:

লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ রিপন।
ভোলার লালমোহনে নারীর সাথে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে জনতার হাতে আটক হয় দুই যুবক। সোমবার রাতে উপজেলার কালমা ইউপির ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের শাহজান খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আটক ওই দুই যুবককে থানা পুলিশের কাছে সোর্পদ করে। মঙ্গলবার সকালে তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও হাবিবুল হাসান রুমির কাছে নিলে, তিনি তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৯৪/ক ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন, মো. মনির (২৮) ও মো. ফরিদ (২৭)। এদের বাড়ি পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায়।