২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

ভাগ্যের জোরে আগুন থেকে বাঁচলে তিনটি পরিবার

আপডেট: এপ্রিল ৫, ২০১৯

  • Facebook Share
ভাগ্যের জোরে আগুন থেকে বাঁচলে তিনটি পরিবার

চিতলমারী (প্রতিনিধি) বাগেরহাট

আগুনের লেলিহান শিখা প্রতিনিয়ত গ্রাস করছে কোনো না কোন পরিবারের স্বপ্ন ।ধুলিস্মাত করে দিচ্ছে স্বপ্ন গুলোকে।অসহায় মানুষের গগন বিদারী চিৎকার ,ফ্যালফ্যাল করে চেয়ে থাকে সহায় সম্বলের দিকে।সুখের স্বপ্নগুলো চূড়মার করে দেয়।বাস্তবতা বড়ই কষ্টের।বাংলাদেশের কোথাও না কোথায় আগুন লাগছে প্রতিনিয়ত।কোনোটাই দূর্ঘটনা আবার কোনোটা নাশকতা।

এমনই ঘটনা ঘটলো গত রাত সাড়ে এগারোটার দিকে।বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলার সন্তোষপুর গ্রামে।অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু হরেন্দ্রনাথ মজুমদারের বসতবাড়ি সংলগ্ন রান্না ঘরে আনুমানিক রাত এগারোটার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বড় বিপদ ঘটার পূর্বে আগুন নেভানো হয়।রক্ষ্মা পায় ঘরবাড়ি ও প্রান।

ঘটনায় হতবিম্বল হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ।অনলাইন সময়েরকন্ঠ প্রতিবেদকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রতিবেদকের কাকা হঠাৎই রান্না ঘরে আগুন দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।রান্নার চুলা থেকে হাত পাঁচেক দূরে জানালার পাশে আগুন লাগে।এলাকা বাসীর অভিমত রান্নার চুলা থেকে আগুন লাগেনি ।গ্যাসের চুলা ও বিদ্যুতের তারে আগুন লাগলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতো অকল্পনীয় ।নাশকতা বা পুড়িয়ে মারার ঊদ্দেশ্যে কেহ আগুন লাগিয়েছে এমন কথা বলছে উপস্থিত লোকজন ।

সকালে চিতলমারী থানায় এ বিষয়ে অভিযোগে দায়ের করা হয় ।পুলিশ কর্মকর্তা উজ্জ্বল বাবু ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনায় সত্যতা পায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।