২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

শ্রীপুরে স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত।

আপডেট: এপ্রিল ৩০, ২০১৯

  • Facebook Share
শ্রীপুরে স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত।

মহদিুল আলম(চঞ্চল)গাজীপুরঃগাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত বর্ণমালা কিন্ডার গার্টেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের কোমলমতি শিক্ষার্থী সহ এলাকাবাসী।

মঙ্গলবার(৩০ এপ্রিল) সকাল ১০টায় মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে মাওনা-ফলুবাড়িয়া সড়কের দু পাশে অবস্থান নেয় বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থী সহ সাধারণ মানুষ।এ সময় ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে রাস্তার দু পাশে প্রতিকী অনশন করে শিক্ষার্থীরা।

শওকত ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বর্ণমালা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা শামসুল আলম(বিএসসি) বলেন,প্রতিহিংসা পরায়ন হয়ে যার হুকুমে এই শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে তাকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক যাতে করে ভবিষ্যতে এ রকম কাজের সাহস কেউ না পায়।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,ন্যাশনাল মেরিট একাডেমির পরিচালক মোঃশাহাবুদ্দিন,মিজান মডেল একাডেমির পরিচালক মিজানুর রহমান,প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির আঃসাত্তার,মনিশন হোমসের মনিরুজ্জামান,এডুকেয়ার প্রি ক্যাডেট এর মনিরুজ্জামান,আক্কাস আলী মডেল একাডেমির রাশেদুল ইসলাম রুবেল,গোল্ডেন টাচ এর রুহুল আমীন,মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলুয়ার হোসেন,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উল্লেখ্য,গত ২৯(এপ্রিল)সোমবার মধ্যরাতে বর্ণমালা কিন্ডার গার্টেনে অগ্নিসংযোগ করা হয়।এতে স্কুলের আসবাবপত্র,কম্পিউটার সহ প্রয়োজনীয় কাগজ পুড়ে যায়।এই ঘটনায় ইতিমধ্যে জহিরুল নামে একজনকে আটক করা হয়েছে।