আপডেট: মে ১, ২০১৯

আপডেট:

লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ রিপন।
ভোলার লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তাফা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাচন অফিসার মো. আমির খসরু গাজী, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রিন্স প্রমুখ।
নির্বাচন অফসার মো. আমির খসরু গাজী জানান, আগামী ৫ মে-২০১৯ পর্যন্ত রমাগঞ্জ ইউনিয়নে ১৫ হাজার স্মার্ট বিতরণ করা হবে।
এছাড়াও লালমোহন উপজেলায় মোট ১ লাখ ৯৬ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৩ মাসের মধ্যে লালমোহন পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে এসব কার্ড বিতরণ করা হবে।