আপডেট: মে ১, ২০১৯

আপডেট:

মহিদুল আলম চঞ্চল গাজীপুর।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার এর কনফারেন্স রুমে আগামী রমজান মাস উপলক্ষে গাজীপুর মহানগরীর ওয়ার্ড ভিত্তিক মসজিদের ইমাম সাহেবদের নিয়ে রমজান মাসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এক আলোচনা সভা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার),পিপিএম(বার)। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর),জনাব মোঃ আরিফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও প্রসিকিউশন),জনাব মোঃ শরীফুর রহমান সহ পুলিশের আরো উচ্চপদস্থ কর্মকর্তা ও গাজীপুর মহানগরীর শতাধিক মসজিদের ইমাম সাহেব গন।
এ সময় উক্ত সভায় পুলিশ কমিশনার রমজানের মাসের নিরাপত্তায় মেট্রোপলিটন পুলিশের ভূমিকা আলোচনা করেন এবং ইমামদেরও দিক নির্দেশনা দেন। তিনি আরো আলোচনা করেন বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গি হামলা ও এর কুফল সম্পর্কে। তিনি সকলকে অপরাধ থেকে দূরে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে আহবান জানান।