১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

৬৪ রানের দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

আপডেট: নভেম্বর ২৪, ২০১৮

  • Facebook Share
৬৪ রানের দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বলারদের দুর্দান্ত বলিংয়ে আড়াই দিনের মধ্যেই ৬৪ রানের জয় পেল বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টে টচে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বসে। পরবর্তিতে ইমরুল মমিনুলের মধ্যে ১০০ রানের উর্ধে পার্টনারশিপ গড়ে ওঠে। বাংলাদেশ ছোট ছোট পার্টনারশিপে প্রথম ইনিংস শেষে সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে। যার মধ্যে মসিনুল হকের সংগ্রহ ১২০ রান। মমিনুল এই সেন্চুরি সহ আটটি সেন্চুরি করল। আটটি সেন্চুরির মাধ্যমে মমিনুল বিরাট কোহলির পাশে নাম বসাল ৩৫ নম্বরে থাকা এই ব্যাট্স ম্যান। তার আটটি সেন্চুরির ৬টি চট্টগ্রাম মাঠে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে গ্যাবরিল ও ওয়ারিক্যান ৪ করে উইকেট সংগ্রহ করে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে খেলতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় দিনেই তারা সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে বাংলাদেশের ৭ টি উইন্ডিজের ১০ টি সহ এক দিনে ১৭ টি উইকেট হারায় দুদল। বাংলাদেশের ওবিষেক হওয়া স্পিনার নাইম হাসানের বলিং তান্ডবে দিশে হারা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। নাইম হাসান ওবিষেকেই ৫ উইকেট সংগ্রহ করে। যা ওবিষেক হওয়া বিশ্বের সবচেয়ে কম বয়সের।

দ্বিতীয় দিনের শেষ ভাগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে দিন শেষ করে ৫ উইকেট ৫৫ রান। তৃতীয় দিনে যেন ব্যাটিং বিপর্যয়ের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। বাংলাদেশ ১২৫ রানে সবকটি উইকেট হারালে, ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৪ রানের একটি সহজ লক্ষ। যেখানে সময়ের কোন লক্ষ নেই। কিন্তু সহজ টার্গেট সহজেই পর্বত শৃঙ্গের মতো বড় করে। শুরুতেই ১১ রানে প্রথম শাড়ির ৪ ব্যাটস ম্যানকে সাজ ঘরে পাঠিয়েছে সাকিব তাইজুল। ধারাবাহিক উইকেট গেলে ৯ম উইকেটে ওয়ারিক্যান চার ছক্কার ফুল ঝুড়িতে বাংলাদেশকে চিন্তিত করে তোলে। পরিশেষে ৫৫ বলে ৪১ রান করে মিরাজের বলে সাকিবের হতে ধরা পরে ওয়ারিক্যান । সবশেষ তাইজুলের বলে গ্যাবরিল আউট হলে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৯ রানে। আর বাংলাদেশ ৬৪ রানে দেশের মাটিতে ম্যাচটি জিতে ১২ তম টেস্ট ম্যাচ জেতার সাদ গ্রহণ করে।
এদিকে সাকিব কোনো বাংলাদেশি খেলোয়ার হিসেবে ৫৪ ম্যাচে তিন হাজার রান ও দুইশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন।
এছাড়া তাইজুল ২০১৮ সালে টেস্টে ৪০ টি উইকেট সংগ্রহ করে এক মৌসুমে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট টেকারের তালিকায়।