২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

দেবিদ্বারে বিনামূল্যে মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন

আপডেট: মে ৪, ২০১৯

  • Facebook Share
দেবিদ্বারে বিনামূল্যে মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন

মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়া ( দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা)।
যুব উন্নয়ন অধিপ্তর কর্তৃক টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় মাস ব্যাপী কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে বেকার যুবক ও যুব মহিলাদেরকে আইসিটি ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়। 
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে  আনুষ্টানের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা ফিতা কেটে ওই প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, দেবিদ্বার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগর, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার সাজেদা জেসমিন, অফিস সহকারী আওয়লাদ হোসেন, প্রশিক্ষক রাজীব হোসেন প্রমূখ। 
উক্ত প্রশিক্ষনে আবেদনের মাধ্যমে যাচাই বাছাই করে ২২জন যুবক ও ২২জন যুব মহিলাকে বিনামূল্যে এই ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন দেওয়া হচ্ছে।