২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

বাউফলে বাহেরচর বাজারে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: মে ১১, ২০১৯

  • Facebook Share
বাউফলে বাহেরচর বাজারে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম(বাউফল প্রতিনিধি)    যেখানে মাদক সেখানেই প্রতিরোধ, মাদককে না বলুন সুন্দর জীবন গড়ুন  , এ স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে (যুব নাগরিক সোসাইটি) এর উদ্যোগে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাহেরচর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাছিপাড়া আব্দুর রশিদ মীয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শাহিন খান এর সভাপতিত্বে (মোঃ সোহেল শিকদার কুট্টি) এর উপস্থাপনাায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বাউফল উপজেলা পরিষদ মোসাঃ মরিয়ম আক্তার নিশু 
অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন খন্দকার মোস্তাফিজুর রহমান অফিসার ইনচার্জ বাউফল,পটুয়াখালী  আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নেছার উদ্দিন শিকদার জামাল চেয়ারম্যান কালিশুরী ইউনিয়ন পরিষদ,  মোঃ সোহেল মল্লিক  প্রধান শিক্ষক হাজী পঞ্চম আলী মাধ্যমিকবিদ্যালয়, কালিশুরী ইউনিয়ন ইউপি সদস্য মোঃ গিয়াস মৃধা, কালিশুরী ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক  মোঃ সোহাগ, কাছিপাড়া ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাওলাদার,বাকেরগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোঃ হিরা, সিংহেরাকাঠী ওয়ার্ড যুবলীগ সভাপতি রুবেল খন্দকার, সিংহেরাকাঠী ওয়ার্ড ছাএলীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ রেজাউল করিম, সিংহেরাকাঠী ওয়ার্ড ছাএলীগের সাধারণ সম্পাদক তন্ময় কর্মকার, সিংহেরাকাঠী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তৈয়বুর রহমান,  কালিশুরী ইউনিয়ন ছাএলীগের সদস্য মালেক মৃধা ও জাহিদ হাওলাদর আরো উপস্হিত ছিলেন, কাছিপাড়া ও কালিশুরী ইউনিয়ন  যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,ছাএলীগের সদস্যরা  
 স্কুল  শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত সকলের উদ্দেশে বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে নিয়ে যায়। মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করুন।