আপডেট: মে ১৫, ২০১৯

আপডেট:

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের নুর মোহাম্মদের কলেজ পড়ুয়া ছেলে জিহাদ (১৮) ধর্ষণের অভিযোগে বুধবার সকাল ১১টায় ভৈরবা পুলিশ ফাঁড়ি আটক করে।
স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত জিহাদ বুধবার সকাল ৭টায় ভিকটিমের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। বাবা মাঠে কাজে গেছেন এবং মা পাড়ার মধ্যে ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে আসামি মেয়েটিকে আদর করে কোলে নিয়ে ওই বাড়ির একটি ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে।
এসময় মেয়েটি কান্নাকাটি করলে সে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। তার কান্নাকাটি শুনে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এ বিষয়ে সকাল ১০টায় স্থানীয়ভাবে একটি সালিশ দরবার করার প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয় এবং প্রাথমিক তথ্য প্রমাণের সত্যতায় তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।