১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

সরকার কর্তৃক অনুমোদিত কাজী চেনার উপায়

আপডেট: জুলাই ২, ২০১৯

  • Facebook Share
সরকার কর্তৃক অনুমোদিত কাজী চেনার উপায়
মোঃ সাদ্দাম হোসেন মুন্না
বিবাহ রেজিস্ট্রি করার জন্য সরকার কর্তৃক নিয়োজিত নিকাহ রেজিস্ট্রার রয়েছে বৈধ নিকাহ রেজিস্টার চেনার উপায় সমূহঃ

১। কাজী অফিসের সামনে সরকার কর্তৃক অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার যে সাইনবোর্ড লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাইনবোর্ড থাকতে হবে।
২। কাজী অফিসের জন্য নির্দিষ্ট স্থান থাকতে হবে।
৩। কাজী অফিসের আওতায় নির্দিষ্ট এলাকা/ইউনিয়ন থাকবে।
৪। সরকার কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে।
৫। প্রতিমাসে জেলা রেজিস্ট্রারের নিকট রিপোর্ট প্রদান করবে।
৬। বৈধ কাজীর নিকট নিকাহনামা ভলিউম-১৬০০ নিকাহনামা নকল নং ১৬০১ এবং ফি গ্রহণের রশিদ নং ১৬১৬ থাকবে।
৭। প্রত্যেক কাজীর সরকার প্রদত্ত সিরিয়াল নাম্বার থাকবে।
৮। তালাক রেজিস্ট্রির জন্য ‘বি’ ‘সি’ এবং ‘ডি’ রেজিস্টার থাকবে।