আপডেট: মে ১৭, ২০১৯

আপডেট:

প্রতিনিধি, নেত্রকোনা সদর থানা:নেত্রকোনায় সার্বিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সেচ্চাসেবী সংগঠন জনউদ্যোগের বাৎসরিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।গত বুধবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান।সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।সভা পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেনসংগঠনের ফেলো শ্যামলেন্দু পাল।অনুুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আরো বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,জেলা প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান,সাংবাদিক এম ফকরুল হক,ম কিবরীয়া চৌধুরী,এ কে এম আবদুল্লাহ,কামাল হোসেন প্রমুখ।