আপডেট: মে ১৮, ২০১৯

আপডেট:

জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরের মেলান্দহে বজ্রপাতে কল্পনা বেগম (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তার স্বামী বাবর আলী (৩৫) ও ছেলে কবির হোসেন (৮) গুরুতর আহত হয়েছে। উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈরবাড়ি গ্রামে শনিবার সন্ধায় বজ্রপাত সংঘটিত হয়।
নিহত কল্পনা উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈরবাড়ি গ্রামের বাবর আলীর স্ত্রী।
ঝাউগড়ার ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ধান কাটা ও নিড়ানির কাজ শেষে ধানক্ষেত থেকে বাবর আলী পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টির সময় বজ্রপাত সংঘটিত হলে কল্পনা বেগমের মৃত্যু হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নি:শ্চিত করেছেন।