আপডেট: জুলাই ১৩, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃবিশেষপ্রতিনিধিঃ মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।নিহত মৌলভীবাজার সদর উপজেলার মাইজ বাড়ন্তী এলাকার ছুফি মিয়ার ছোট ছেলে সায়েম আহমদ (২০)। তারা ৪ ভাই ৩ বোন সায়েম সবার ছোট।জানায় সায়েম শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল।আজ শনিবার সকালে পুলিশের তথ্যমত তার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাওয়া যায়।উল্লেখ্য গতকাল শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে কদুপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিএনজির যাত্রী অজ্ঞাত (২০) একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। চালক পলাতক। সিএনজির যাত্রী ছিল সায়েম।