২৭, জানুয়ারী, ২০২০, সোমবার | | ১ জমাদিউস সানি ১৪৪১

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হাতে জিম্মি গ্রাহকরা মুজিব বর্ষে বোধন’র নিবেদন আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন আগামী ২৯ জানুয়ারী রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠিত আমতলীর গ্রামীণ জনপদে আলোর পথ দেখাচ্ছেন গ্রাম আদালত লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলা অপরিসীম- ফেরদৌসী বেগম আমাদী জায়গীর মহল ত‌কিম উদ্দীন উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস‌,সি পরীক্ষার্থি‌দের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২০ পালিত সামাজিক ও মানবিক কাজের ব্যতিক্রমী এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন !

সরকারি কর্মকর্তাকে কি বলে সম্বোধন করবেন জানিতে চেয়ে আবেদন

আপডেট: মে ২০, ২০১৯

  • Facebook Share
সরকারি কর্মকর্তাকে কি বলে সম্বোধন করবেন জানিতে চেয়ে আবেদন

নাহিদ তালুকদার শিবলু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনের কোনো আইন কিংবা বিধি-বিধান আছে কি না, যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কি বলে ডাকবেন- তা জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সালেহীন চৌধুরী শুভ নামের এক ব্যক্তি। তিনি হাওর এরিয়া আফলিটটেমন্ট সোসাইটির ( হাউস) নির্বাহী পরিচালক।

আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি নং৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান শহরের ওয়াপদা রোডের বাসিন্দা সালেহিন।

এ বিষয়ে শুভ বলেন, ‘সম্বোধন নিয়ে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত সরকারি দপ্তরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন শুধ মাত্র কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে। ’

এই উন্নয়নকর্মী আরও বলেন, ‘রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে জনগণের সঙ্গে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোনো আইন কিংবা বিধি আছে কি না। যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কি বলে ডাকবেন সেই বিষয়টি যাতে লিখিত ভাবে জানিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন