৫, ফেব্রুয়ারি, ২০১৯, মঙ্গলবার | | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪০

চ্যাম্পিয়নদের পরাজয় ভাইকিংসের কাছে, রানার্সআপদের উড়ন্ত জয় কিংসের সাথে

আপডেট: জানুয়ারি ৬, ২০১৯

  • Facebook Share
চ্যাম্পিয়নদের পরাজয় ভাইকিংসের কাছে, রানার্সআপদের উড়ন্ত জয় কিংসের সাথে

রিয়াদ খান,ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স এর ম্যাচ দিয়ে শুরু হয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০১৯। একই মাঠে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স।

উদ্ধোধনী ম্যাচে টসে জয় লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুশফিকের নেতৃত্বাধিন চিটাগং ভাইকিংস। ফলে প্রথমে ব্যাট করতে নামে মাশরাফির রংপুর রাইডার্স। শুরু থেকেই রাইডার্সদের চাপের মধ্যে রাখে ভাইকিংস এর বোলাররা। একমাত্র রবি বোপারা ব্যাতিত আর কেউ-ই দাড়াতেই পারেনি। যার ফলে দলীয় শত রান-ও করতে পারেনি রাইডার্স ব্যাটসম্যানরা। মাত্র ৯৮ রানে অল আউট হয় রংপুর রাডার্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরতে খুব একটা সুবিধা করতে পারেনি ভাইকিংস ব্যাটসম্যানরা। বহুল প্রত্যাশিত মোহাম্মদ আশরাফুল একাদশে যায়গা পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। সহজ টার্গেট হওয়া স্বত্বেও সাতটি উইকেটের পতন ঘটে চিটাগং ভাইকিংস এর। তবে শাহজাদ এবং মুশফিকের ব্যাটের ওপর ভর করে নিজেদের প্রথম জয়টি তুলে নিতে ভুল করেনি ভাইকিংস।

সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯৮/১০ (২০ ওভার)
বোপারা ৪৪(৪৭), গাজী ২১(১৭)
ফ্রাইলিংক ৪/১৪, নাইম ২/১০

চিটাগং ভাইকিংস:১০১/৭ (১৯.১ ওভার)
শাহজাদ ২৭(২৩), মুশফিক২৫(৩১)
মাশরাফি ২/২৪, হাওয়েল  ১/১৩
ফলাফল: চিটাগং ৩ উইকেটে জয়ী।

দিনের অপর ম্যাচে ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হয় রাজশাহী কিংসের। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং তান্ডব চালায় ঢাকার ব্যাটসম্যানরা। বিশেষ করে হাজরাতুল যাজাই মারমুখি ব্যাটিং এর ওপর ভর করে শুভ সুচনা হয় ডাইনামাইটস ব্যাটিং এর। শেষ দিকে ফিনিশিং এর কাজটা করেন শুভাগত হোম। মারমুখি ব্যাটিং এর ফলে শেষ পর্যন্ত ঢাকার স্কোর গিয়ে দাড়ায় ১৮৯ রানে।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহি কিংস। একমাত্র মোহাম্মদ হাফিজ কিছুদূর এগিয়ে নিয়ে যান দলেন ইনিংস। এছাড়া আর কেউ-ই সুবিধা করতে পারেনি। তবে শেষ উইকেট জুটিতে চমৎকার ব্যাটিং করেছেন সানী এবং মোস্তাফিজ। কিন্তু সেটা দলের জন্য যথেষ্ট ছিল না। যারফলে ৮৩ রানের বিশাল ব্যাবধানে হেরেছে মিরাজের দল।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডাইনামাইটস: ১৮৯/৫ (২০ওভার)
যাজাই ৭৮(৪১), শুভাগত ৩৮(১৪)
সানী ২/২৩, হাফিজ ১/১৫

রাজশাহি কিংস: ১০৬/১০ (১৮.৩ ওভার)
হাফিজ ২৯(২৮), সানী ১৮(১৮)
রুবেল ৩/৭, মোহোর ২/২৪

ফলাফল: ঢাকা ডাইনামাইটস ৮৩ রানে জয়ী।