সৈয়দ জাহিদ,সিকৃবিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে আজ।এ বছর মোট ছয়টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো-
১। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,
২। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,
৩। সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ,
৪। অগ্রগামী সরকারি স্কুল এন্ড কলেজ,
৫। সরকারি মহিলা কলেজ ও
৬। মদন মোহন কলেজ।
এ বছর কোটা ছাড়া সাধারণ আসনে ৩৯৩ জন ভর্তি করা হবে। এর বিপরীতে ৮৭৩৯টি আবেদন জমা পড়েছে।
-ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সে অনুষদ,
-কৃষি অনুষদ,
-মাৎস্যবিজ্ঞান অনুষদ,
-কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ,
-কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং
-বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে
যথাক্রমে ৯২, ৮১, ৬৯, ৫৮, ৫৮, ৩৫ জন করে মোট ৩৯৩ জনকে মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন এবং কোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে আনা ও ব্যবহার করা যাবে না।
ভর্তি পরীক্ষায় ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে এবং কোন নেগেটিভ মার্কিং থাকবে না।
আগামী ২৩ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে প্রশ্ন থাকলে মোবাইল নং- ০১৫৯১১৯০৫৮৯, ০১৭০৩৯৫৬১৫৮ কিংবা ই-মেইল:
[email protected] এ যোগাযোগ করা যাবে।
বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের প্রদত্ত নাম্বারে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে তাদের নির্দিষ্ট কেন্দ্র।