২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ধানেরমূল্য বৃদ্ধির জন্য ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন

আপডেট: মে ২৩, ২০১৯

  • Facebook Share
ধানেরমূল্য বৃদ্ধির জন্য ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন

তানভীর ইসলাম, জেলা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনীতির চালিকা শক্তি হলো কৃষক।কৃষকেরা ফসল উৎপাদন করে তাদের জীবন চালান। অনেক সময় এই কৃষি পেশাই তাদের জীবন যাপনকে হুমকির মুখে ফেলে দেয়।
 ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ৪র্থ। অথচ এদেশেই অদিকাংশ কৃষক দারিদ্রসীমারর নিচে বাস করছে। জীবনযাপনের যথাযথ প্রয়োজনীয় জিসিন তারা সময় মতন পায় না।তারা তাদের ফসলের  ন্যায্য দামও  পায় না।
এবছর বিপুল পরিমানে ধান উৎপাদন  হলেও, কৃষক তার উৎপাদিত ধানের সঠিক দাম পাচ্চে না। এমনও হচ্চে ১ মন ধানের টাকাতেও হচ্ছে না একজন শ্রমিকের মূল্য।যার কারণে কৃষকদের জীবনে দেখা দিয়েছে বিভিন্ন দূর্দশা।
ধানের মূল্য বৃদ্ধির জন্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাই “প্রত্যাশা -২০২১” নামের একটি সামাজিক সংগঠন আয়োজন করে মানববন্ধন কর্মসূচীর। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যশোর – ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেলপাম্প এলাকায়  এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। 
এ মানববন্ধনে বক্তব্য প্রদান করেন প্রত্যাশা-২০২১ ফোরামের কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সিএসএল এর প্রাগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, কিশোর কুমার কাজল সহ আরো অনেকে। মানববন্ধনে কালীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় অর্ধশত মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তারা কৃষি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবী জানান। এবং অবিলম্বে সকল কৃষকদের কাছে ক্ষমা চাইবার জন্য বলেন।
বক্তারা ধানের সঠিক মূল্যে সরকারকে ধান কেনার জন্য অহব্বান করেন। এবং কৃষকদের উন্নয়নের জন্য সরকারকে সবসময় কৃষকদের পাশে থাকার অহব্বান জানান।