২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

এমপি আমু’র সাথে শুভেচ্ছা বিনিময় করলেনঝালকাঠি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২০

  • Facebook Share
এমপি আমু’র সাথে শুভেচ্ছা বিনিময় করলেনঝালকাঠি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি

ঝালকাঠি প্রতিনিধি ॥ সদ্য সমাপ্ত হওয়া ঝালকাঠি প্রেস ক্লাব নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় হয় ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু’র সাথে। বৃহস্পতিবার বিকেলে আমির হোসেন আমু’র ঝালকাঠির বাস ভবনে শুভেচ্ছা বিনিময় করতে যান ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ সকল কর্মকর্তা ও সদস্যরা। এসময় নেতার সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং ঝালকাঠির অভিভাবক বর্ষিয়ান এ নেতার শারিরিক খোজ খবর নেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দুলাল সাহা, মানিক রায়, সহ সাধারণ সম্পাদক কেএম সবুজ, কোষাধাক্ষ্য দিলিপ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য হেমায়েত উদ্দিন হিমু, কাজী খলিলুর রহমান, মাও: আব্দুর রশিদ. সাধারণ সদস্য দিবস তালুকদার ও শফিউল ইসলাম সৈকত।