২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা গামী দিবাকালীন আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

আপডেট: মে ২৫, ২০১৯

  • Facebook Share
নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা গামী দিবাকালীন আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন

মো: নাঈম শাহ্, নীলফামারীঃ নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা গামী দিবাকালীন
আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন করেছে নীলফামারী উন্নয়ন ফোরাম। আজ
শনিবার (২৫ মে) নীলফামারী পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধনের
আয়োজন করা হয়। নীলফামারী উন্নয়ন ফোরামের আহবায়ক আব্দুল ওয়াহেদ সরকারের
নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক  এ্যাডঃ মমতাজুল হক, নীলফামারী জেলা আওয়ামী লীগের
সাংগাঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মন্জু, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান
আবুজার রহমান, নীলফামারী পেীর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম
রিন্টু, নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল হক সহ আরো অনেকে ।