৬, অক্টোবর, ২০১৯, রোববার | | ৬ সফর ১৪৪১

চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে জমছেনা ঈদের বাজার

আপডেট: মে ২৮, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে জমছেনা ঈদের বাজার

মেহেদী হাসান শিয়াম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আর মাত্র ৭দিন ঈদুল ফিতরের।নতুন জামা কাপড় পড়ে ঈদগাহে যাওয়ার অনুভূতিটাই আলাদা।ছোট বড় সবাই  ঈদের নামাজ পড়তে যাবে নতুন পোশাকে পড়ে।দেখতে যেমন লাগবে সুন্দর,ঠিক আনন্দটাও অন্তরে উল্লাসে মেতে উঠবে সবাই।চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে শপিং মল কিংবা বিপণি বিতানগুলোতে সেরকম ভাবে দেখা যাচ্ছে না ক্রেতাদের ভীড়।আমের মৌসুমে এরকম ঈদের বাজারের পরিস্থিতি হবে এটা বেমানান বলেন অনেক বিক্রেতারা।

সদর উপজেলার নিউমার্কেট মাদ্রাসা মার্কেট নতুন হাট বসজারের  মার্কেট গুলোতে ক্রেতাদের তেমন ভীড় নেই,বেচাকেনা স্বাভাবিক থাকলেও এরকম ভাবে বেচাকেনা হবে,ভাবেননি অনেক দোকানের প্রোপাইটরেরা।শিবগঞ্জ উপজেলার তাজ মার্কেট,মৌচাক মার্কেটে ক্রেতাদের ভীড় থাকলেও সেই রকমভাবে নেই,হাজি গার্মেন্টস,মিলন ফ্যাশন,সিটি গার্মেন্টস,সাহেব কালেকশন,কেয়া শপিং মল,এক্সপোর্ট গ্যালারী’র বিক্রেতারা বলেন,ঈদের বাজার মোটামুটি বেচাকেনা হচ্ছে তবে আমের মৌসুমে এরকম পরিস্থিতি হবে এটা ভাবিনি,ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকার  মার্কেটগুলোতে দেখা গেলে তেমন ভীড় নেই,তবে বিক্রেতারা বলেন এরকম চলতে থাকলে মোটামটি লাভজনকভাবে ব্যবসা সফল হবে আশা করা যায়,তারপরও বিক্রেতাদের আনন্দের হাসিটা থেমে নেই,অন্য দিকে নাচোল,গোমস্তাপুর উপজেলায়,একই রকম পরিস্থিতি।জুতা,কসমেটিক্স  মার্কেটে দেখে গেলে সেই রকম ভীড় নেই তবে বিক্রেতাদের মুখে শেষটুক হাসি আছে।সামনে আরো ঈদের বাজারে ভীড় জমবে,ক্রেতারা তাদের পছন্দমত পোশাক কিনবে,এরকমটা জানিয়েন অনেক।