আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে ডাঃ দিপু মনির পক্ষে পথসভা, উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া।হাইমচর উপজেলাধীন ১নং গাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মাতাব্বর বাড়ীতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’কে নৌকা মার্কার পক্ষে বিজয়ে উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারনা চালান তিনি।
গতকাল ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় ১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (হাবু) গাজীর সভাপতিত্বে এবং ইউপি সদস্য মোঃ খাজা আহম্মেদ (খাজু) তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া।
তিনি তার বক্তব্যের এক বিবৃতিতে বলেন হাইমচরে আমাদের এমপি মহোদয়ের উন্নয়ন অভ্যাহত রয়েছে। তার পক্ষে কাজ না করলে বা তাকে জয়ী না করতে পারতে হাইমচরবাসীর জন্য এটা চরম বিশ্বাসঘাতকতা হবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক হাইমচর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগ, উপজেলা ছাত্রলীগ নেতা এমরান তালুকদার, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামীম হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ