আপডেট: মে ২৯, ২০১৯

আপডেট:

শাহ্ হিরো, খুলনা জেলা প্রতিনিধি// খুলনার কয়রায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাস্কর মন্ডল (৫০) কে আটক করেছে কয়রা থানা পুলিশ। মঙ্গলবার বিকালে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ভাস্কর মন্ডল একই এলাকার গাজীনগর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থী তার নানা বাড়িতে বেড়াতে এলে শিক্ষক ভাষ্কর মন্ডল তাকে ফুঁসলিয়ে বামিয়া সরদার পাড়ার পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কয়রা থানার এসআই নিমাই চন্দ্র কুন্ডু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকমিককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কয়রা থানায় নারী শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে।