৭, আগস্ট, ২০২০, শুক্রবার | | ১৭ জ্বিলহজ্জ ১৪৪১

ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিক জি এম শরীফ এর শুভেচ্ছা

আপডেট: আগস্ট ১১, ২০১৯

  • Facebook Share
ঈদুল আযহা উপলক্ষে সাংবাদিক জি এম শরীফ এর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক সময়ের কন্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি জি এম শরীফ মাছুম বিল্লাহ।
তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।
তিনি আরো বলেন- ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
তিনি সকল সাংবাদিক, কলাকুশলী, পাঠক, লেখকও সবার কল্যাণ কামনা করেন।