১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

ববিতে সিটি মেয়রের জন্ম দিন উৎযাপন করলো ছাত্রলীগ

আপডেট: নভেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
ববিতে সিটি মেয়রের জন্ম দিন উৎযাপন করলো ছাত্রলীগ

সোহেল রানা, ( ববি প্রতিনিধি): বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ্ এর জন্মদিন উৎযাপন করলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ । নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে মিলাদ মাহফিলের আয়োজন ও কেক কেটে দিনটি উৎযাপন করা হয়। এতে সিটি মেয়রের সুদীর্ঘ জীবনের জন্য দোয়া করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর ও সাবেক সভাপতি আরিফ হোসেন।

এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মী নিলয় আহমেদ বলেন,”সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ (সিটি মেয়র) বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কে সবসময় ছায়ার মত আগলে রেখেছেন। ববি ছাত্রলীগ সবসময় সাদেক (মেয়র)ভাইয়ের পাশে আছে। জন্মদিনে ভাইয়ের জন্য রইলো অফুরন্ত শুভ কামনা ও ভালোবাসা। উল্লেখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগের কমিটি অনুমোদিত করা হয়নি।