২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট: ডিসেম্বর ২২, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তি নিহত হয়েছে।রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,ভোর বেলায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকায় ওই ব্যাক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাটাহাটি করছিলো।এসময় রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌছালে ওই ব্যাক্তিকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান  জানান,ভোর সাড়ে ৫টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ (৪৫) ব্যাক্তি নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নাম পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হয়েছে।