আপডেট: জুন ৪, ২০১৯

আপডেট:

নাঈম, পঞ্চগড়:পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজার থেকে হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০৩ বস্তা ভিজিএফ-এর চাল জব্দ করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (০৩ জুন) বিকালে ওই এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়।
জানা যায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে হাড়িভাসা ইউনিয়নের প্রায় ৫ হাজার ৭ শত ৮৮ টি গরীব ও হত-দরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ আসে। কিন্তু এই চাল গরীবদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ না করে ভ্যানে করে নিয়ে গুদামজাত করা হচ্ছিল।
ভিজিএফ এর চাল ভ্যানে পাচার কালে স্থানীয়রা সাংবাদিকদের অবহিত করলেে সাংবাদিকরা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে, তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ঘটনাস্থলে ছুটে যান এবং ১০৩ বস্তা চাল জব্দ করে গুদাম ঘর সিলগালা করে চাল বিতরণ স্থগিত করেন।
চাল বহনকারী ভ্যান চালক জবেদ আলী জানায়, ইউনিয়ন পরিষদ থেকে চালের বস্তা মোশারফ হোসেন আমাকে নিয়ে আসতে বলছে।
এ ব্যাপারে হাড়িভাসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, চাল আমার ইউনিয়নে ধরা পড়েছে। কিন্তু কিভাবে ভিজিএফ-এর চাল গুদামে গেল বলতে পারছি না।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জনসম্মুখে ১০৩ বস্তা চাল জব্দ ও গুদামঘর সিলগালা করে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।