আপডেট: নভেম্বর ২২, ২০১৮

আপডেট:

জি. এম শরীফ মাছুম বিল্লাহ, (হাইমচর প্রতিনিধি, চাঁদপুর): “ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুর”এর অধ্যাপক “জয়াধন তনচঙ্গা” নিজের ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে গতকাল রাত ১০ টায় ফেসবুকে নিজ আইডিতে কটুক্তি মূলক পোস্ট শেয়ার করেন। পোস্ট করার কিছুক্ষণ পর এটি ছড়িয়ে পড়ে তার ফ্রেন্ডলিস্টে থাকা একাডেমির শিক্ষার্থীদের মাঝে। পরে কলেজে উত্তাল ছড়িয়ে পরে। শিক্ষকের অপসারণ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধে আই.এম.টি.সি’র ছাত্ররা ক্যম্পাসে বিক্ষোভ শুরু করে।
মধ্যরাতে উত্তাল হয়ে উঠে পুরো ক্যম্পাস। আজ সকাল থেকে একাডেমির সামনে চাঁদপুর- ফরিদগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে মডেল থানার ওসি গিয়ে পরিবেশ নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে একাডেমির অধ্যক্ষ আকরাম আলী বলেন আমি বেপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং এ বিষয়ে জেনেছি, আমি মর্মাহত। এ বেপারে ব্যবস্হা নিচ্ছি আমরা।
শিক্ষার্থীরা পুরো কলেজের সকল শ্রেণীকক্ষে তালা মেরে দিয়েছে। এখন উত্তাল বিরাজমান। তাদের দাবী এ কুলাঙ্গারকে আইনের আওতায় আনা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
কটুক্তিকারি অধ্যাপক “জয়াধন তনচঙ্গা” বিক্ষোভ এর আগেই কলেজ থেকে পালিয়ে গেছে। চাঁদপুর মডেল থানা ওসি ইব্রাহিম খলিল বলেন আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। মামলার প্রক্রিয়া চলছে।