২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

সদরের তেলিহারায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাত্রীকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯

  • Facebook Share
সদরের তেলিহারায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাত্রীকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত



বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, রাত্রীকালীন ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার এ আয়োজনে সাবেক ইউপি সদস্য মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান ও সদর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রশিদুল ইসলাম মৃধা।
রাত্রীকালীন প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বগুড়া সদর ছাত্রদল নেতা কেতন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি মাহবুবুর রহমান ভুঁঞয়া, শেখেরকোলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান দুলাল, বিএনপি নেতা এনামুল হক বাবলু, আব্দুল ওয়াদুদ খোকা, আব্দুল লতিফ, মিষ্টার প্রামানিক জিন্নাহ।
আরো উপস্থিত ছিলেন, তেলিহারা দক্ষিণপাড়া আল-ইসলাহ ফাউন্ডেশনের সভাপতি কেএম আমিনুল ইসলাম, ছাত্র নেতা সেলিম, নাছিম, পাপ্পু,আবুল কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাশেদুজ্জামান রকিব।