৩১, অক্টোবর, ২০২০, শনিবার | | ১৪ রবিউল আউয়াল ১৪৪২

বোদায় সড়ক দূর্ঘটনায় পিকাপ চালক নিহত

আপডেট: জুন ১৬, ২০১৯

  • Facebook Share
বোদায় সড়ক দূর্ঘটনায় পিকাপ চালক নিহত

মু. আবু নাঈম, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দূর্ঘটনায় আবুল কাশেম (৩০) নামে এক পিকাপ চালক নিহত হয়েছে। আবুল কাশেম উপজেলার ধনিপাড়া এলাকার বাবুল হোসেনর  ছেলে।রোববার (১৬ জুন) ভোরে উপজেলার বোদা বাইপাস এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাস মোড়ে সাবাব পাম্পের পাশে পঞ্চগড়মুখী একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় পঞ্চগড়গামী ওই পিকাপটি দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে এসে ধাক্কা দিলে পিকাপের সামনের অংশ দুমরেমুসরে যায়। এবং ঘটনাস্থলেই নিহত হয় পিকাপ চালক কাশেম। তবে ঘটনার পর পরেই ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।বোদা থানার উপ-পরিদর্শক (এস.আই) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।