আপডেট: জুন ১৮, ২০১৯

আপডেট:

ফয়েজ আহাম্মেদ, বিশেষ প্রতিনিধি :: ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যায়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী-২০১৯ আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূর্ণর্মিলনী উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১ ঘটিকায় স্কুল অডিটোরিয়ামে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুর রহিম পাঠান।
উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. শাহাদাত হোসেনের (বিএসসি) সঞ্চালনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন সরকার, প্রাক্তন ছাত্র সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ। উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আকলিমা আক্তার লাকি, সিনিয়র শিক্ষক মো. সোহরাওর্দী, মাওলানা মো. জামাল হোসেন, মাহমুদা আক্তার, সাইদুল ইসলাম, সহকারি শিক্ষক সুজন চন্দ্র, বিলকিস আক্তার, আব্দুল কাদির, মো. সাহাবুদ্দিন সরকার, সেকান্দর হোসেন, প্রাক্তন ছাত্র তামজিদ সরকার, রাসেল সরকার, হাবিবুর রহমান ইফতি, মামুন মিয়া, কামরুল ইসলাম, ফরহাদ, শাওন’সহ প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রীরা প্রমুখ।সভায় উপস্থিতিদের মধ্যে ৩৩ জন নির্দিষ্ট ফি এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করেন ও ফরম সংগ্রহ করেন। আগামী ঈদুল আযহার মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম সমাপ্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং যেসকল প্রাক্তন ছাত্র/ছাত্রীরা এলাকার বাহিরে আছেন তাদেরকে দ্রুত নিজ দায়িত্বে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। পরে উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত সকলে পূণর্মিলনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে মতামত পেশ করেন ও বিভিন্ন আলোচনা পর্যালোচনা করেন।