আপডেট: জুন ১৯, ২০১৯

আপডেট:

আপন আর্য্য(কালিহাতী)প্রতিনিধি: কালিহাতী উপজেলার নারান্দিয়া দৌলতপুর মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০১৯ ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা ১৯ শে জুন বুধবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফাইনাল খেলাটি উদ্বোধন করেন জনাব মিজানুর রহমান মজনু সাবেক কমান্ডার কালিহাতী মুক্তিযোদ্ধা সংসদ ও নাজনীন সুলতানা রেখা সভাপতি ম্যানেজিং কমিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাহারুল ইসলাম তালুকদার সভাপতি বাংলাদেশ আওয়ামী কালিহাতী উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান সহকারী উপজেলা শিক্ষা অফিসার( কালিহাতি),জনাব হুরমুজ তালুকদার সভাপতি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, জনাব মাসুদ তালুকদার উপদেষ্টা নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও জনাব জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। এ সময় খেলায় সভাপতিত্ব করেন জনাব শুকুর মাহমুদ চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন পরিষদ। খেলাটি পরিচালনা করেন সরকারি শামসুল হক কলেজের ক্রীড়া শিক্ষক জনাব মাসুদ ভূঁইয়া সহ নারান্দিয়া ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা প্রমুখ। খেলায় অংশগ্রহণ করেন নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লুহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় অংশগ্রহণ শেষে ঘরিয়া ও লুহুরিয়া প্রাথমিক বিদ্যালয়েরর ছাত্ররা বিজয় লাভ করে ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং হাজার হাজার দর্শনার্থী খেলাটি উপভোগ করেন।