ইব্রাহিম নূর সায়েম-(বোয়ালখালি উপজেলা প্রতিনিধি) :দুবৃর্ত্তের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আবদুল্লাহ আল নোমান গুরুতর আহত হয়েছে । তাঁকে উদ্ধারে ্এগিয়ে আসলে তার বাবা মা ‘ও আহত হন ।আজ সকালে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দ নগর রজু সওদাগরের বাড়ীতে এ ঘটনা ঘটে ।আহতরা হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, পূর্ব সৈয়দ নগর রজু সওদাগরের বাড়ীর শফিউল আলমের ছেলে আবদুল্লাহ আল নোমান(৩০) , তাঁর পিতা মৃত ফজল করিমের ছেলে শফিউল আলম, মা জরিনা বেগম (৫২) ।বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বোয়ালখালী নিউজ ডট কমকেজানান আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসা সেবা প্রদান করা হয় । গুরুতর আহত জরিনা বেগম ও আবদুল্লা আল নোমান কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক ।আহত শফিউল আলম জানান স্থানীয় জামাত শিবিরের সন্ত্রাসীরা আমাদের বাড়ীতে হামলা করে আবদুল্লাহ আল নোমানকে গুরুতর আহত করে । তাকে উদ্ধার করতে গেলে আমাকে , আমার স্ত্রীকে জখম করে । এ ব্যাপারে মামলা দয়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।
ঘটনায় দায়ী জামায়াত শিবিরের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ করেছে বোায়ালখালী উপজেলা ইসলামী ছাত্র সেনা ।বিকালে বিক্ষাভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা কমিটির সহ সম্পাদক মাওলানা জসিম জসিম উদ্দিন আল কাদেরী,ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নিজামুল করিম সুজন, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক এইচ এম এনামুল হক,পৌর সভা যুব সেনার সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া,উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক আবদুল মোমেন,ছাত্র নেতা মোবারক হোসেন, মুজিবুররহমান, রবিউল হোসেন, মিজানুর রহমান , নূর উদ্দিন