১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯

  • Facebook Share
ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা


সেলিম আল মামুন বাবু-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী আব্বাজ পাড়া গ্রামের তরুন উন্নয়ন একতা সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) আব্বাজ পাড়া গ্রামে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সন্তোষ কুমার অধিকারী। রশিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক শৈলেন্দ্র নাথ রায়,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোসনা রানী,সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম,অশ্মিনি কুমার রায়,বৈকুন্ঠ রায়, তরুন উন্নয়ন একতা সংঘের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারন সম্পাদক সুজন ইসলাম। ক্রীড়া অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত ফুটবল দল বিবাহিত ফুটবল দলকে ৪গোলে পরাজিত করে।