আপডেট: জুন ২১, ২০১৯

আপডেট:

বকশীগঞ্জে ২য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ তারা মিয়াকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
তারা মিয়া কামালপুর মির্ধাপাড়া এলাকার মৃত শহর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামালপুর এলাকা থেকে আটক করা হয়।
এর আগে ছাত্রীর বাবা এরশাদ মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।
স্কুল ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার বিকালে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা মিয়া। পরে স্কুল ছাত্রীর ডাক চিৎকারে পালিয়ে যায় তারা মিয়া। পরে স্থানীয় ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে থানায় অভিযোগ করেন তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোঃ তাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিদ্দিক, এসআই শরীফসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা রাতে কামালপুর থেকে আটক করে।