আপডেট: জুন ২১, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেন।বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার 21 শে জুন সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব,মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক জনাব তোফায়েল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শ্রী রনধীর কুমার দেব,ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,সহকারী কমিশনার ভূমি শাহেদুল ইসলাম,সাবেক সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাক্তার হরিপদ রায়,যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর,সমাজসেবা কর্মকর্তা সুয়েব চৌধুরী,সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন,চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।রমন সাওতালকে ২৫ হাজার টাকার চেক অষ্টমী সাওতালকে ২৫ হাজার টাকার চেক ,রিনি সিনহা কে ৫০ হাজার টাকার চেক,মারতুস সাংমা কে ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।