আপডেট: জুন ২৫, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন যুবককে আটক করেছে।
আটককৃত যুবকরা হলেন, জেলার ফুলবাড়ি উপজেলার সোনারপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন (২৭) একই উপজেলার কাজীহাল গ্রামের আব্দুল গোফার হোসেনের ছেলে খাদেমুল ইসলাম (৩৫) এবং বিরামপুর উপজেলার পৌর এলাকার শান্তিনগর মহল্লার মোক্তারুল হোসেনের ছেলেওমর ফারুক (২৪)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার (২৫ জুন) বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর টু কাটলা যাবার রাস্তায় মোসাদ্দেক হোসেন ও খাদেমুল ইসলামের নিকট মাদক আছে বলে চালেঞ্জ করি, পরে তাদের দেহ তল্লাশি পৃর্বক বিশেষ কায়দায় রাখা ২০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করি।
ওসি আরও জানান, বিকেলে উপজেলার পৌরশহরের পৃর্বজগন্নাথপুর শান্তিনগর ক্লাবের নিকট ওমর ফারুক নামক এক যুবক ইয়াবা ট্যাবলেট বিক্রয় করেছে এমন সংবাদের ভিত্তিতে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুককে আটক করি।
ওসি এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।