৬, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১৬ জ্বিলহজ্জ ১৪৪১

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড মালামাল পুড়ে ছাই

আপডেট: ডিসেম্বর ১০, ২০১৯

  • Facebook Share
টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড মালামাল পুড়ে ছাই

আপন আর্য্য,কালিহাতি(টাঙ্গাইল)  প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দি বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হাজ্বী সুপার মার্কেটের আওতাধীন প্রায় ১০ টি দোকানের বিভিন্ন পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে । দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভূঞাপুর ফায়ার সার্ভিস । মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার যমুনা সেতু (পাথাইল কান্দী) বাজারে এই ঘটনা ঘটে। এদিকে, ভূঞাপুর পৌর শহরের রাত ২ টার দিকে পুরাতন কাঁচা বাজারে অগ্নিকান্ড হয়েছে। স্থানীয়রা দোকান মালিকরা জানিয়েছে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ওই বাজারের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লাগার সূত্রাপাত হয়। তবে ক্ষতিগ্রস্থরা ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। এ আগুন লাগার পরপরই বাজারের নাইট গার্ড স্থানীয় মসজিদে মাইকিং করলে স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায়। এ ঘটনার খবর পেয়ে সকাল ৫ টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালায়।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মুহিদুর রহমান এ অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট। পরে ২ ঘন্টার প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রণ আনা হয়।