২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

মৌলভীবাজারে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

আপডেট: জুন ২৬, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার।সুস্বাস্থ্যেই সুবিচার,মাদক মুক্তির অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতীক দিবস ২৬ জুন ২০১৯।জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে (২৬ জুন)বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণ্যাঢ্য রেলী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।রেলী পরবর্তী আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলার স্থানিয় সরকার বিভাগের উপ পরিচালক রুকন উদ্দিন।আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশ মাদক উৎপাদন করে না। পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমাদের দেশে মাদক প্রবেশ করে। অর্থলোভী কিছু লোক এ ব্যবসায় জড়িত। মাঠপর্যায়ে আরও সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে অবশ্যই দেশ মাদকমুক্ত করা সম্ভব হবে।মাদকাসক্তরা কারও না কারও সন্তান। তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে। তবেই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয়ের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস,শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস)চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।