আপডেট: জানুয়ারি ১০, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বিকেলে ৬ষ্ঠ বার নির্বাচিত এমপি আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেটকে স্থানীয় সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনানুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক সেলিম প্রমুখসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
স্থানীয় সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা প্রশংশনীয় উল্লেখ করে তিনি আগামী ৫ বছরে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন