আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০

আপডেট:

জুনায়েদ হোসেন ফরহাদ //গাজীপুর গাজীপুর কাশিমপুর বারেন্ডা এলাকা হইতে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ০১জন মাদক ব্যবসায়ী হাতে হাতে গ্রেফতার।তারিখঃ ২২ ফেব্রুয়ারি ২০২০ইং এরই ধারাবাহিকতায়ঃ অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ সন্ধা অনুমান ৬.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন কাশিমপুর বারেন্ডাএলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নজমুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর কাশিমপুর থানাধীন বারেন্ডা সাকিনস্থ লতিফ মৃধা এর সেমি পাকা ঘরের সামনে উঠানের উপরঅভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী আসামী ১। মোঃ লাল চাঁন(২৬), পিতা- মোহাম্মদ আলী ছৈয়াল, মাতা-মোসাঃ রৌশনারা বেগম, সাং-কালাকালি কান্দি, থানা- গোষারহাট, জেলা-শরীয়তপুর, এ/পি সাং-আমবাগ (স্বপন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর‘কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনেফোর্সের সহায়তায় আসামীর দেহ তল্লাশী করে তার দখল হইতে ৩০০ গ্রাম গাঁজা, নগদ ৯৫০/- টাকা এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করিয়া জিএমপি, গাজীপুর কাশিমপুর এর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। আসামী অবৈধভাবে মাদকদ্রব্য (গঁাজা) সজ্ঞানে নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করিয়াছে।২। উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।