আপডেট: জুন ৩০, ২০১৯

আপডেট:

ভোলা জেলা প্রতিনিধিঃ মোঃ জাফর ইসলামঃ ভোলার আলোচিত সাবেক ছাত্রনেতা মোশতাক আহমেদ শাহিন আজ জামিনে মুক্তি পেয়েছেন। আজ ভোলার জাজ কোর্ট থেকে দীর্ঘ দিন জেলে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।
মোশতাক আহমেদ শাহিন এর আগেও জেলে ছিলেন। এরপর একাদশ জাতীয় নির্বাচনের আগে মুক্তি পেলেও আবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক হন তিনি।
এবার মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে মঙ্গলবার সকালে শহরের মুসলিম পাড়া এলাকায় অভিযান চালানোর সময় আটক করা হয় বলে জানান ওসি ডিবি সহিদুল ইসলাম নিশ্চিত করলেও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের মুসলিম পাড়ার একটি জানাযা নামাজ থেকে মোস্তাক শাহিনকে পুলিশ ধরে নিয়ে এসে কোর্টে ইয়াবা মামলা দিয়ে চালান করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ কয়েক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি লাভ করেন।
উল্লেখ্য মোস্তাক শাহিনকে এর আগে ভোলার পৌর মেয়র মনিরুজ্জামানকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। পরে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলা ও তজুমুদ্দিনের ডাকাতি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছিলো।