২৩, জানুয়ারী, ২০২১, শনিবার | | ৯ জমাদিউস সানি ১৪৪২

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে এলাকাবাসী

আপডেট: নভেম্বর ২৩, ২০১৮

  • Facebook Share
ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে এলাকাবাসী
শরীফ মাসুম, (হাইমচর প্রতিনিধি): “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে দ্রুত গতিতে কাজ চলছে বিদ্যুতের। কোনো কোনো ঘরে মিটার না পৌঁছলেও বৈদ্যুতিক খুঁটি থেকে তারের সংযোগ শতভাগ নিশ্চিত করা হয়েছে। স্থানীয় এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দিপু মনির কাছে হাইমচরবাসী কৃতজ্ঞ। তার ঐকান্তিক প্রচেষ্ঠায় হাইমচর আজ বিদ্যুতের আলোয় উজ্জ্বল।
কিন্তু কিছু হিংসুক কর্মী ডাঃ দিপু মনিকে পরাজিত করতে ওঠে পড়ে লেগেছে। সর্বক্ষেত্রে ভেজাল মিশিয়ে দুর্নাম ছড়ানোর চেষ্টা চলছে। তেমনি এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো বৈদ্যুতিক খুঁটি। দলীয় কর্মীরা তাঁদের স্বার্থ উদ্ধারে বৈদ্যুতিক কাজে ফাটা-চিড়া ও নরম খুঁটি ব্যবহার করেছে। এখন হালকা হোচট খেলেই তা ভেঙে যাচ্ছে। কোনো কোনো খুঁটি এমনিতেই ভেঙে পড়ে যাচ্ছে।
এলাকাবাসী এখন সবসময়ই আতঙ্কে থাকতে হয়। কখন কোন খুঁটি পড়ে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সকলেই এমপি মহোদয়সহ সকল সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।