১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত।

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০১৯

  • Facebook Share
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত।

রাজু আহাম্মেদ/চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় বন্যা আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সন্ধায় মুন্সিগঞ্জ রেলষ্টেশনের অদুরে এ দুর্ঘটনা। নিহতের লাশ জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
নিহত বন্যা আক্তার কুষ্টিয়া জেলার হালসা গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে ও বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়ানের মাদারহুদা গ্রামের মামা আজাহার আলির বাড়িতে থাকত ও মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের ইনচার্জ জালাল হোসেন জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর ডাউন রুপসা একপ্রেস ট্রেনটি মুন্সিগঞ্জ ষ্টেশনের অদুরে পৌছালে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লাগে বন্যা আক্তারের। মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।